• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শ্রীমঙ্গলে ৫৮তম টি কালচার সম্পর্কিত বার্ষিক প্রশিক্ষণ কোর্স শুরু

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) ৫ দিনব্যাপি  টি কালচার সম্পর্কিত ৫৮ তম বার্ষিক প্রশিক্ষণ  কোর্স শুরু হয়েছে।

বিজ্ঞানভিত্তিক  চা চাষ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিটিআরআই কর্তৃক চা শিল্পে নিয়োজিত সহকারি ব্যবস্হাপক বা সমণ্ডপর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রতিবছর বার্ষিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

আজ রোববার সকাল ১০ টায় শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে বার্ষিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, দি কনসোলিডেটেড টি এ- ল্যা-স কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান ও ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।

প্রশিক্ষণে দেশের চা বাগানসমুহের ৪০ জন সহকারি ব্যবস্হাপক ও সমণ্ডপর্যায়ের কর্মকর্তারা
অংশগ্রহন করেন।


এই বিভাগের আরো সংবাদ