• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বোগলা স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোগলা রোসমত আলী-রামসুন্দর উচ্চবিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, বোগলা স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী আপন, আরিফুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি তৈয়ব আলী মাষ্টার, শফিকুল আলম ছালেক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা দানেশ উদ্দিন ভুইয়া, সমাজসেবক প্রভাষক আবু বকর সিদ্দিক, স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সদস্য জাফর আলী খান, ইদ্রিস আলী, হাবিবুর রহমান, বুলবুল মেম্বার, জাহের মিয়া, ইউনুস আলী, লিটন খান, সালমা বেগম, রেজাউল করিম, দিলারা বেগমসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।


এই বিভাগের আরো সংবাদ