• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আব্দুল মোমেন জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

পিএইচপি ফ্যামিলীর কর্পোরেট অফিসের এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন ম্যানেজার, সাতকানিয়ার কৃতী সন্তান জনাব মোঃ আব্দুল মোমেন কেরানিহাটের উত্তর পাশে অবস্থিত জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। তিনি কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বরুমচড়া গ্রামের মৃত আব্দুল মাজেমের পুত্র। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডক্টর বিপ্লব গাঙ্গুলী কতৃক আজ ২৪ মার্চ ২০২৫ স্বাক্ষরিত অনুমোদন পত্রে জানা যায়, আগামী ৬ মাসের জন্য বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার‌্যাবলী পরিচালনার নিমিত্তে জনাব আব্দুল মোমেনকে শিক্ষা বোর্ড কতৃক মনোনীত সভাপতি, জনাব মোহাম্মদ জসিম উদ্দিনকে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি, জনাব জাফর আহমদকে উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফয়জুল হককে পদাধিকার বলে সদস্য সচিব করে এই এডহক কমিটি অনুমোদিত হয়েছে।

এম.এস.এস, এমবিএ (এইচআর), এলএলবি এবং ডিপ্লোমা ইন এইচআর ডিগ্রীধারী জনাব আব্দুল মোমেন বিদ্যালয়ের আরো অগ্রগতি সাধনে সকলের সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরো সংবাদ