• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন

মোঃ আল মামুন বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

যাত্রী দুর্ভোগ চরমে

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২ টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি। দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান,গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।  যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ