• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ফ্যাসিস্ট হাসিনা দেশে না থাকলেও তার দোসররা এখনো রয়ে গেছে

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ফ্যাসিস্ট হাসিনা  দেশে না থাকলেও তার দোসররা এখনো রয়ে গেছে সুতরাং সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। দীর্ঘদিন পর আপনাদের নিয়ে মুক্ত পরিবেশে একটি ইফতার আয়োজন করতে পেরেছি যে কারণে মহান আল্লাহর কাছে শুকরিয়া করছি। সোমবার বিকাল চার ঘটিকায় বাবুগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে একত্রিত হতে পারিনি, আপনাদের আন্দোলন ত্যাগ আর শ্রমের বিনিময়ে সরকারের পতন ঘটিয়েছেন ; যে কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ফলে আমরা সম্পূর্ণ মুক্ত পরিবেশে এই ইফতারের আয়োজন করতে পেরেছি।

আপনাদের মনে রাখতে হবে বিএনপি দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন, অনেক নেতাকর্মী গুম হয়েছে, অনেক সাধারন মানুষ গুম হয়েছে খুন হয়েছে। দীর্ঘ এক যুগের বেশি সাধনার ফলে আমরা ফ্যাসিস্ট  সরকারের পতন ঘটিয়েছি।

এ সময় তিনি আরো বলেন, দেশের ক্লান্তিলগ্ন ও দুঃসময় সর্বদা বিএনপি নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি যার সুনাম অক্ষুন্ন রাখতে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

এই ফ্যাসিস্ট সরকার যখন দেশটাকে ধ্বংস করার লক্ষ্যে আবারো ষড়যন্ত্র করে ঠিক সেই মুহূর্তে সুদূর  লন্ডন থেকে আপনাদের নেতা তারেক রহমান আপনাদেরকে নিয়ে আবার দেশকে সু-সংঘটিত করতে কাজ করছেন।  বিএনপি একটি বড় দল, দলের ভিতরে বিভেদ না করে দলকে এগিয়ে নিতে কাজ করুন এবং আগামী নির্বাচনে দেশকে একটি সরকার গ্রহণযোগ্য সরকার উপহার দেব।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা বিএনপির তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল এসব কথা বলেন তিনি।উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এবায়দুল হক চান, বাংলাদেশ জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ সম্পাদক ব্যরিষ্টার মনিরুজ্জামান আসাদ,বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মোঃ মহসিন আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা  বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন,উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান রিপন,সদস্য মাসুম মৃধা, বিএনপি নেতা মনিরুজ্জামান মিলটন, উপজেলা সদস্য সেলিম সরদার, সদস্য দেলোয়ার হোসেন, সদস্যব মঞ্জুরুল আলম টুটুল, জাতীয়তাবাদী জিয়ামঞ্চ বরিশাল জেলা সেক্রেটারী মোঃ সুমন সরদার বিএনপি ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো সংবাদ