• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চট্টগ্রামে গুলি করে জামায়াত কর্মীকে হত্যা, গুরুতর আরও ১

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল নামে একজন জামায়াত কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এ ঘটনায় গুরুতর আহতের নাম নাছির। নিহত এবং আহত দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উপজেলার শাহনগর এলাকায় শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, দুর্বৃত্তের গুলিতে তারা আহত হন। পরে ছোট জামালের মৃত্যু হয়েছে। নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।


এই বিভাগের আরো সংবাদ