• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চাঁদপুরে নবজাতক মৃত্যুর ঘটনায় জেনারেল হাসপাতাল ভাঙচুর

মিজানুর রহমান; চাঁদপুর
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  নবজাতক এক শিশুর মৃত্যু হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা। নবজাতক কন্যা শিশুটির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি।

সোমবার(২ মার্চ) রাত ১১ টায় শহরের তালতলা এলাকার চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স  ঘটানাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রোগীর স্বজনদের শান্ত করেন।

নবাজতক শিশুটি শহরের পুরাণবাজার এলাকার ২ নং ওয়ার্ডের প্রবাসী ইসমাইল পালোয়ান ও নার্গিস বেগমের ৩য় সন্তান।

নবজাতক শিশুটির খালা তন্বি ও বোন ফিরোজা জানান, গত ২৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নার্গিস বেগম কে হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর সাড়ে ১২টায় সিজারের প্রস্তুতি নেন ডাঃ জান্নাতুল নাঈমা। পরে একটি কন্যা সন্তান জন্ম হয়। হাসপাতালের নার্সরা নবজাতককে শিশু চিকিৎসককে দেখাতে বলেন। সেই মোতাবেক হাসপাতালের শিশু চিকিৎসক মেহেদীকে দেখানো হয়। চিকিৎসক শিশুটিকে দেখে বলছেন বাচ্চা সুস্থ আছে। হঠাৎ পরেরদিন ১ মার্চ রোববার সকাল ১১ টায় শিশুটিকে অন্য চিকিৎসক দেখানোর জন্য বললে আমরা দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ মার্চ সোমবার ইফতারের পর নবজাতক বাচ্চাটি মারা যায়।

তারা আরো বলেন, বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় ময়লা খাইছে, তারা ময়লা ওয়াশ করে নাই, অক্সিজেন দেয় নাই। হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স ও চিকিৎসকদের অবহেলায় শিশুটি মারা গেছে।

হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর খান বলেন, সিজারে বাচ্চাটি হওয়ার পর হাসপাতালের শিশু চিকিৎসক মেহেদীকে দেখানো হয়। পরে অন্য একজন শিশু চিকিৎসককে দেখানোর জন্য রোগীর স্বজনদের বলা হয়। বাচ্চাটির স্বজনরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ডাঃ আজিজ কে দেখিয়েছেন। আর বাচ্চাটি সদর হাসপাতালে মারা গেছে।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই আমিনুল ইসলাম বলেন, খবর পয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উত্তেজিত স্বজনদের শান্ত করা হয়।

পরে রাত সাড়ে ১২ টায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা আলোচনায় বসেন। পরে উভয়ের সম্মতিতে ঘটনার  রফাদফা হয়।


এই বিভাগের আরো সংবাদ