• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ভিডিও করতে গিয়ে গলায় ফাঁস, টিকটকারের মৃত্যু

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় টিকটকের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে রাজ মন্ডল জয় (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাসায় টিকটকের একটি দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত জয় উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে এবং উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করত। তার আইডিতে উল্লেখযোগ্য সংখ্যক ভিউ ও ফলোয়ার ছিল। বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় ভিডিও ধারণের সময় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। অনেকক্ষণ পরে নিচে না নামায় তার ছোট বোন নুপুর মন্ডল তাকে ডাকতে গিয়ে দেখে, বাসার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা খরে। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জয়ের মা স্মৃতি মন্ডল কান্না জড়িত কন্ঠে বিলাপ করে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবি জানাই। আমার মতো আর যেন কোন মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়।জয় মন্ডলের বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুপুর মন্ডল জানান, স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দাদিকে জানাই। পরে দাদিসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাই জয়কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের বলেন, গলায় ফাঁস দিয়ে একজনে আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে বুধবার রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ