• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজেই

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইফতারের আগমুহূর্তে বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় কথা–কাটাকাটি। একপর্যায়ে স্বামী ইট দিয়ে স্ত্রীকে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। মৃত্যু নিশ্চিত জেনে স্বামী নিজেই ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ। পরে পুলিশ গিয়ে স্বামীকে আটক করে।

আজ শনিবার সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায়। খুন হওয়া নারী হচ্ছেন হালিমা আক্তার (৩০)। খুনের ঘটনায় জড়িত তাঁর স্বামী জহিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই দম্পতির একটি শিশুসন্তান আছে।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুরের বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ প্রথম আলোকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে ইফতারের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি হয়। উত্তেজনার এক পর্যায়ে স্বামী জহিরুল ইসলাম স্ত্রীকে ইট দিয়ে আঘাত করলে তাঁর মৃত্যু হয়। পরে ওখান থেকে ৯৯৯–এ ফোন করেন জহিরুল। পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ