• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দৌলতপুরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়ায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য মো. সেলিম বিন জামান। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উপ সহকারী,কৃষাণ কৃষাণিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. ওবায়দুল্লাহ বলেন, দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যেও উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।উল্লেখ্য”রবি ২০০৩-২৪ মৌসুমে (২০২৩-২৪ অর্থ বছরে) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো (হাইব্রিড)ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


এই বিভাগের আরো সংবাদ