• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শ্রীমঙ্গলে সরকারি বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

আমাদের দেশে শীতের সাথে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার রয়েছে আত্বিক সম্পর্ক। পিঠা ছাড়া শীতকে যেন ভাবাই যায় না। তাই হরেক রকমের এবং পৌষ-পার্বনের বাহারী পিঠা নিয়ে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আলী, প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, উদয়ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ প্রমুখ।

পিঠা উৎসবে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নকশীপিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, আন্দেশা পিঠা, নারিকেল পিঠাসহ অর্ধ-শতাধিক হরেক রকমের পিঠা নিয়ে বসেছিল ৫০টি  স্টল। পিঠা উৎসবে বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী, শিক্ষক, অতিথি, অভিভাবক, সাংবাদিক ও দর্শনার্থীরা অংশ নেন। উৎসবস্থলে ছিল উপচেপড়া ভিড়। পিঠা উৎসব একসময় পরিনত হয় মিলন মেলায়। পিঠা প্রদর্শন, পিঠা দেখা, পিঠা চেনা ও বিক্রয় হয়। চলে পিঠা খাওয়ার উৎসবও।


এই বিভাগের আরো সংবাদ