• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সিরাজগঞ্জে নিখোঁজ যমজ দুই শিশু গাজীপুর থেকে উদ্ধার

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া যমজ দুই শিশুকে তিন দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া দুই শিশু হলো রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, গত রবিবার (২৯ মার্চ) তারা নিজ বাড়ি থেকে বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদরাসায় যাওয়ার উদ্দেশে বের হয়। পরে তারা আর মাদরাসায় পৌঁছায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিশুদের বাবা নজরুল ইসলাম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ‘শিশু দুটি মাদরাসায় পড়তে আগ্রহী ছিল না। এ কারণে তারা পাঞ্জাবি বদলে গেঞ্জি পরে নিজেরাই বাসে করে ঢাকায় চলে যায়। পরে তারা গাজীপুরের চন্দ্রা এলাকার একটি হোটেলে আশ্রয় নেয়। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের সন্দেহজনক অবস্থায় দেখে গাজীপুর থানায় হস্তান্তর করেন।
পরে সংবাদ পেয়ে শিশুদের স্বজনরা গাজীপুর থানায় গিয়ে তাদের নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় দুই শিশুকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’


এই বিভাগের আরো সংবাদ