• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, শিক্ষক শরিফুল ইসলাম, হাবিব, ফিরোজ কবির, রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, কামরুজ্জামান, বিদায়ী শিক্ষার্থী রওনক খান, নুর ইসলাম, তাহমিদ আবদুল্লাহ, আবু সালেহ সাদ,রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো সংবাদ