• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নাইক্ষ্যংছড়িতে এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন প্রদেশে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে বিকল্প কেন্দ্রে এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যু করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একই উপজেলার উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার মোট ৪৬১ জন পরীক্ষার্থী রয়েছে।

সীমান্তে অশান্ত পরিস্থিতির কারণে গত বছরও ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সরিয়ে কক্সবাজার জেলার উখিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল।


এই বিভাগের আরো সংবাদ