• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ধর্ষক গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক
আপডেট: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

শেরপুর প্রতিনিধি :

শেরপুর শ্রীবরদীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী পাতলা (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আজগর আলী ওরফে পাতলা উপজেলার কুরুয়া  কাজিপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল শনিবার সকাল ১০ টার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজিপাড়া গ্রামের বাড়িতে শিশু কন্যাটি খেলাধুলা করছিল। এসময় একই গ্রামের আজগর আলী ওরফে পাতলা ওই শিশুটিকে ফুঁসলিয়ে তার খালি বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে পাশের বাড়ির জুলেখা বেগম এসে দেখতে পান শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করছে।  পরে আরও লোকজন ঘটনাস্থলেে এলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার আজগর আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামী আজগর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ