• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কাউখালীতে নতুন কারিকুলাম অভিভাবকদের সাথে অবহিতকরণ সভা

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার সকালে (৬ ফেব্রুয়ারি) কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের আয়োজনে, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন জাতীয় শিক্ষাক্রমে বর্তমান শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিদ্যালয় এর মাঠে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবর তালুকদার,পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, ছাত্র অভিভাবক সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু, গিয়াস উদ্দিন অলি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কারিকুলাম শিক্ষার্থীদের জন্য সময় উপযোগী পদক্ষেপ। এ ক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠালে প্রাইভেটের উপর নির্ভরশীল হতে হবে না।


এই বিভাগের আরো সংবাদ