• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পথচারী ও রিক্সা চালকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি পান করালেন পৌর মেয়র-লিটন

মোহাম্মদ দুদু মল্লিক
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে প্রচন্ড তাপদাহ ৩৯ সেলসিয়াস গরমে রাস্তায় বৃষ্টির মতো পানি ছিটানো ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন শেরপুরের ৩য় দফায় নির্বাচিত মানবিক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া (লিটন)।

গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে ২৮ এপ্রিল রবিবার দুপুরে শেরপুর পৌর শহরের থানা মোড় থেকে বিভিন্ন রাস্তায় তাপপ্রবাহ কমাতে বৃষ্টির মতো পানি ছিটানো ও বটতলা থেকে নিউমার্কেট মোড় এলাকায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত পথচারী, অটোরিক্সা চালক ও শ্রমিকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি খাবার স্যালাইন সহ সান ক্যাপ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি ছিঠানো ও বিশুদ্ধ পানি খাবার স্যালাইন সহ মাথায় সান ক্যাপ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শেরপুরের মানবিক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তিনি বলেন, তাপদাহ সময়কালে শেরপুর পৌরসভার উদ্যোগে পথচারী, রিকশা চালকদের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন সহ সান ক্যাপ পরানো এবং রাস্তায় পানি ছিটানোর কার্যক্রম তাপদাহ কমে আসা পর্যন্ত চলমান থাকবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম,প্যানেল মেয়র-২ মো.কামাল হোসেন,প্যানেল মেয়র-৩ নাজমা বেগম, কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব,কাউন্সিলর আঃ সাত্তার মিয়া,কাউন্সিলর নাহিদ, কাউন্সিলর নিজাম উদ্দিন, কাউন্সিলর বাবুল মিয়া, কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল,মহিলা কাউন্সিলর স্মৃতি পারভীন,পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম,নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ সেলিম আলম,পানি তত্বাবধায়ক রেজাউল করিম রাজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন, পৌর কর্মচারী সংসদ সভাপতি রফিকুজ্জামান ঝন্টু, প্রধান সহকারী নূর-ই- আলম চঞ্চল সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো সংবাদ