• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

শেরপুর প্রতিনিধি:

আগামী ৮ মে ২০২৪ ইং অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক। এসময় অন্যান্যদের মাঝে সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সহ ৫৫ টি ভোট কেন্দ্র্রের সকল প্রিজাইডিং কর্মকর্তা ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন বক্তাগণ। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে- ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে-১২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে-৭ জন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন।

 


এই বিভাগের আরো সংবাদ