• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দেশের রাজনীতিতে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এ দলের।

সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই।

মুখ্য সংগঠক বলেন, সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এরপর ঘোষণা করেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা আমাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।


এই বিভাগের আরো সংবাদ