• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

তেঁতুলিয়ায় সারজিস আলমের পথ সভা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

তেঁতুলিয়ায় সারজিস আলমের পথ সভা অনুষ্ঠিত। আজ সোমবার বিকাল ৪ টায় তেঁতুলিয়ার তেঁতুল তলা চত্বরে পথসভায়  নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, কমিটির পদ পাওয়ার পর প্রথম নিজ জেলা সফরে এসেছি।  এসময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিবে না।  এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যে কোন কাজের  জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এইগুলা আর হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে  তাদেরকে আর জনপ্রতিনিধি হিসাবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেত্রার কাছে একদিন কিছু  নেন তাহলে ৫ বছর আপনার রক্ত চুসে খাবে। এই সুযোগ কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আর কাউকে সুযোগ দেওয়া যাবে না।

সারজিস আলম বলেন, আমরা ভুল করলে শুধরে দিবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবে না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দিবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দিবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার  দাবি আছে।

এসময় তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেখা গেছে।  তেতুঁলিয়ায়  পথসভা শেষ কর তার নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে উদ্দেশ্য রওনা দেন।


এই বিভাগের আরো সংবাদ