• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঈদযাত্রা নিয়ে কথার ফুলঝুরি না করে কার্যকর পদক্ষেপ নিন: ইসলামী আন্দোলন

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ঈদযাত্রা নিয়ে কথার ফুলঝুরি না করে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এ আহ্বান জানান।

শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জীবিকার তাগিদে রাজধানীতে বসবাস করা মানুষ দুই-তিন দিনের ছুটি পেলেই গ্রামে ফিরতে চান। পরিবার, গ্রাম ও সামাজিক বন্ধনে ফিরে যাওয়ার এই প্রবল আকাঙ্ক্ষার সুযোগ নেয় অসাধু চক্র, যারা সিন্ডিকেট করে ভাড়া বাড়ায় এবং কৃত্রিম সংকট তৈরি করে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব হলো অসাধুদের দৌরাত্ম্য বন্ধ করা এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়া।

মাওলানা ইউনুস আহমদ অভিযোগ করেন, নতুন সরকারের সড়ক যোগাযোগ মন্ত্রণালয় এখনো ঈদযাত্রায় নাগরিক ভোগান্তি কমাতে সক্ষম হয়নি। বরং অতিরিক্ত ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা শুধু বাড়ি যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কর্মস্থলে ফেরার যাত্রাও এর অংশ। এবার ছুটির কারণে মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়লেও ফিরতি যাত্রায় একসঙ্গে ব্যাপক চাপ সৃষ্টি হবে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আগাম পরিকল্পনা গ্রহণ এবং আন্তরিকতার সঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরো সংবাদ