• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ব্যবসার ৩৫০বস্তা চাল বাড়ীতে মজুদ, ১৫হাজার টাকা জরিমানা

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নওগাঁর রাণীনগরে এক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুদ রাখার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পারইল গ্রামে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসম। উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম জানায়, পারইল গ্রামের ব্যবসায়ী দ্বিনেশ চন্দ্র পার্শ্ববতি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ধান-চালের ব্যবসা পরিচালনা করে আসছেন। সারাদেশে মজুদদারের বিরুদ্ধে অভিযান শুরু হলে দ্বীনেশ চন্দ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৩৫০বস্তা চাল বাড়ীতে অবৈধভাবে মজুদ রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পারইল গ্রামে দ্বিনেশ চন্দ্রের বাড়ীতে অভিযান চালিয়ে কৃষি বিপনন আইনে অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত চাল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানসহ থানাপুলিশ উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরো সংবাদ