• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সড়ক পরিবহন মন্ত্রী

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেয়া ও ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত নেতাকর্মীরা।
তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী সম্প্রীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না।’
মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সন্তান। তাই আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সব দাবি আমি পর্যায়ক্রমে পূরণ করব। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানাবেন, আমরা সমাধান করব।’ মন্ত্রী আরও বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল পাহাড়ি- সবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করব।’
এদিকে, নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেন, আমরা তাকে ভোট দিয়েছি। আর তিনিও আমাদের দাবি ইতোমধ্যে পূরণ করা শুরু করেছেন। হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর আমরা নিরাপদে বসবাস করছি।
এ সময় নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান। এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে, সেই প্রেরণা থেকেই আসা হয়েছে। তাই এই এলাকার যেসব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেগুলো সব বাস্তবায়ন করা হবে।


এই বিভাগের আরো সংবাদ