• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নি: কাদের সিদ্দিকী

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

চলমান জ্বালানি সংকট নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, ক্রাইসিস (সংকট) আছে। যুদ্ধ (ইরান যুদ্ধ) এভাবে চললে এই ক্রাইসিস মেটানো খুব কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ‌্যায় টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় সাংবাদিকদের ‌বি‌ভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, ‘শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয় নাই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘মন্ত্রী সাহেবদের কথা আর সাধারণ মানুষদের চিন্তা-চৈতন্য এবং বাস্তব অবস্থার মধ্যে একটা ফারাক থাকে। বর্তমান মন্ত্রী যারা আছেন, তাদের অনেকের অভিজ্ঞতা নেই, কিছু অভিজ্ঞ মন্ত্রী আছেন। সত্যিকার অর্থে বাস্তবে হয়তো কোনো ক্রাইসিস নেই, কিন্তু মানুষ যেটা উপলব্ধি করবে, সেটাই হলো আসল।’

দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম কেমন লাগছে- এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি। কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, সবাই জানে, আমি তারেক রহমানের অনেক কিছুই পছন্দ করতাম না, হাওয়া ভবনকে পছন্দ করিনি, তার কার্যকলাপ অনেক কিছুই পছন্দ করিনি। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয় নাই। তার প্রতিটি কাজই অনেকাংশে আমার কাছে পছন্দ হয়েছে। এই একমা‌সে তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে। তিনি যদি তার সংগঠনের গ্রাসরুটের (তৃণমূলের) যারা খারাপ, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আমার ধারণা বাংলাদেশে তিনি প্রাতঃস্মরণীয় হবেন।’

এর আগে মঙ্গলবার বিকেলে কাদের সিদ্দিকী বীর উত্তম টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় তার নিজ প্রকল্প দেখতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

 


এই বিভাগের আরো সংবাদ