• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

তারেক রহমানকে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার মূল কারণ এই টুকু: আমির হামজা

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার মূল কারণ এই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমন  মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য দেখেছেন? উনি বলছেন—এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। অথচ মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা ধর্ম বিদ্বেষী কি না।

আলোচনায় মন্ত্রীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে আমির হামজা বলেন, তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার মূল কারণ এই টুকু। তিনি এর আগেও এই দায়িত্বে থাকাকালীন বিতর্কিত ছিলেন। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।

তিনি কুষ্টিয়ার স্থানীয় জ্বালানি সংকটের চিত্র তুলে ধরে বলেন, মজমপুর বা বিআরবি কেবলের তেল পাম্পে গিয়ে দেখুন কী হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, জেনারেটর চালানোর জন্য ৫ লিটারের বেশি তেল দিচ্ছে না। বিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন বিপন্ন। এমন অযোগ্য মানুষের কারণেই আজ এই হাহাকার।

 


এই বিভাগের আরো সংবাদ