• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে নেই রুমিন ফারহানা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা দলে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিতে দলগুলো সংরক্ষিত আসনে জোটগতভাবে নাকি স্বতন্ত্রভাবে প্রার্থী দেবে—তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে বলা হয়।

ইসির চিঠির জবাবে রুমিন ফারহানা কমিশনকে জানিয়েছেন, তিনি এই নির্বাচনে কোনো জোটে যোগ দেবেন না। এর ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি কেবলমাত্র একজন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো নির্দিষ্ট জোট বা দলের পক্ষে প্রার্থী মনোনয়নে তিনি যুক্ত থাকবেন না।

ইসি কর্মকর্তারা জানান, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। আইন অনুযায়ী, সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। যেসব দল বা জোটের সংসদে সদস্য সংখ্যা বেশি, তারা আনুপাতিক হারে বেশি সংরক্ষিত আসন পেয়ে থাকে। বর্তমানে নির্বাচন কমিশন সেই আনুপাতিক হার নির্ধারণ এবং ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা চাইলে কোনো জোটে যোগ দিয়ে তাদের ভোট ওই জোটের অনুকূলে দিতে পারেন, যা জোটের আসন সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। রুমিন ফারহানা সেই সুযোগ না নিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 


এই বিভাগের আরো সংবাদ