• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব : বিরোধী দলীয় নেতা

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কী আছে? আন্দোলন আমরা করব। জনগণকে সঙ্গে নিয়েই করব। তবে আমাদের ১১ দল একত্রে বসে সিদ্ধান্ত নেব।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। তার আগে সংসদের অধিবেশন থেকে ওয়াকাআউট করে বিরোধী দল।
শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রস্তাব দিয়েছিলেন, উনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম, জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। কাজেই এখানে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো কমিটি এখানে অপ্রাসঙ্গিক। যদি সদিচ্ছা নিয়ে তারা এই প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এটা এই সংস্কার সংক্রান্ত বিষয় হবে।
তিনি আরও বলেন, আমাদের শর্ত ছিল যদি এই কমিটিকে অর্থবহ একটা কমিটি হিসেবে ফাংশন করতে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরকার এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিতে হবে। তারা অবশ্য এটার আপত্তি করেছেন। এরপরে আলোচনা শেষ হয়ে গেছে। আইনমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যে, আমি তাদের প্রস্তাবে আংশিক রাজি হয়েছি। অর্থাৎ আমি সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, এটা আমি মেনে নিয়েছি।
না, আমি বলেছিলাম, এটা হতে হবে সংবিধান সংস্কার। আমাকে মিসকোট করার কারণে স্পিকার যখন বিষয়টা সমাপ্তির দিকে গেলেন, আমি বলেছিলাম যে আমার কৈফিয়ত আছে আমাকে সুযোগ দেওয়া হোক। স্পিকার মহোদয় বললেন, আজকে যেহেতু কর্মঘণ্টা যা নির্ধারিত ছিল শেষ হয়ে গেছে। আপনার কথা থাকলে কালকে সম্ভব, আপনি বলতে চাইলে। যথারীতি সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ ধরনের কোনো বিষয় থাকলে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে এটাতে আসা যায়।


এই বিভাগের আরো সংবাদ