• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বিএনপি এখন আওয়ামী লীগের ধারায় ফিরে যাচ্ছে: আসিফ মাহমুদ

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিএনপি একটি পলিটিক্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে এসেছিল কিন্তু সরকার নির্বাচিত হওয়ার পর তারা সেই জায়গা থেকে সরে এসে আওয়ামী লীগের মতো পুরনো ধারায় ফিরে যাচ্ছে।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশালের চরমোনাই মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেশের চলমান তেল সংকট ও হাম টিকা নিয়ে আসিফ মাহমুদ দাবি করে বলেন, ‘​তেল সংকটটা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মজুত এখনও রয়েছে। সরকার থেকে যে সকল প্রতিষ্ঠানকে আমদানি করার নির্দেশ হয়েছে সে সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। শুরু থেকে সঠিক পরিকল্পনা করা হলে এই সংকট তৈরি হতো না।’
হাম সংক্রমণ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘কয়েক বছর ধরেই হামের টিকার ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। রোগটি মহামারি আকার ধারণ করার আগেই সরকারের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।’
এর আগে বৃহস্পতিবার সকালে চরমোনাই দরবার শরীফে ফজরের নামাজ আদায় করেন আসিফ মাহমুদ ও এনসিপির একটি প্রতিনিধি দল। দুপুরের জোহরের নামাজও আদায় করেন চরমোনাই ময়দানে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সরোয়ার তুষারসহ অন্যান্য নেতারা।


এই বিভাগের আরো সংবাদ