• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

প্রধানমন্ত্রী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিয়েছেন

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন দেশবাসীকে উপহার দিয়েছেন। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিনিধিত্বমূলক নির্বাচন উপহার দিয়েছেন। এই নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

যুগান্তরের প্রথম পাতায় প্রকাশিত একটি সংবাদের কথা উল্লেখ করে সরকারদলীয় এই সংসদ-সদস্য আরও বলেন, নির্বাচনের আগে আমেরিকাসহ অনেক দেশ অনেক কথা বলেছে। এখন তারাও নির্বাচনের পর সুর বদলে ফেলেছে। সোমবার যুগান্তরের প্রথম পাতায় প্রকাশিত একটি সংবাদে দেখলাম, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিনিধিত্বমূলক ছিল।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির নেতারা যে ভাষায় কথা বলতেন, এখন কণ্ঠস্বরও নিচে নেমে এসেছে। বিএনপি ‘বেসিক্যালি নো পার্টি’। কিছু অসৎ মানুষের দল বিএনপি। এই দলটি নির্বাচন বানচাল করতে চেয়েছে, কিন্তু শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে পারেনি।

এদিন আলোচনায় আরও অংশ নেন ডা. প্রাণগোপাল দত্ত, মো. বিপ্লব হাসান, মো. জাকারিয়া, আবদুল হাফিজ মল্লিক, মোহাম্মদ সাদিক, মো. সালাহউদ্দিন মিয়াজী, এসএম কামাল হোসেন, আখতারুজ্জামান, গোলাম সারোয়ার টুকু, মো. রশীদুজ্জামান, মো. মোস্তফা আলম ও রাগেবুল আহসান রিপু।


এই বিভাগের আরো সংবাদ