• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

তারাবির নামাজ পড়তে এসে বলৎকারের শিকার শিশু

ভোলা জেলা প্রতিনিধি
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ভোলার চরফ্যাসনে তারাবি নামাজ পড়তে আসা এক শিশু বলৎকারের শিকার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত শিশুটি বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময় এক ব্যক্তি ১০ বছর বয়সী এক শিশুকে নিয়ে চরফ্যাসন খাস মহল জামে মসজিদের সামনে ঘুরছিলেন। পরে শিশুটিসহ ওই ব্যক্তি মসজিদের ভেতরে ঢোকেন। এর পরই শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যান তিনি। রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুকে মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায়।

শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে আলিয়া মাদরাসা মসজিদে যায় ভুক্তভোগী শিশু। সেখানে তার মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল সে। পথে এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে নিয়ে যায়। মাদরাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলৎকার করে।

চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরো সংবাদ