• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বিএনপি’র একই মামলায় ১৯ নেতা-কর্মীর জামিন ও কারাগারে ২২

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি’র  একই মামলায় ১৯ নেতা-কর্মীর জামিন ও ২২ নেতকর্মী কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিক আহম্মেদের আমলী আদালতে ২২ নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আদালতে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাসার শামীম ওই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে ২২ জন আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আদালতে জামিন চাইলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। এর আগে গত সোমবার (৫ ফেব্রুয়ারী) হাইকোট থেকে একই মামলায় আগাম জামিন নিয়েছের উপজেলার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল সহ বিএনপির ১৯ নেতাকর্মী। হাইর্কোটের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সোহেল ওই আগাম জামিনের তথ্য নিশ্চিত করে জানান, সুপ্রীমের হাইকোর্টে বিচারক বিচারপতি মো. হাবিবুল গনী ও আহমেদ সোহেলের বেঞ্চে তাদের জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, শাসকদলের কর্মী কবির হোসেন গত ১১ নভেম্বর ২০২৩ সালে বিএনপির ৯০ নেতাকর্মী নামীয় ও ৮০ জন অজ্ঞাত আসামি মোট ১৭০ জনের বিরুদ্ধে মিথ্যা বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।


এই বিভাগের আরো সংবাদ