• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বিয়ের পরদিনই পাওয়া গেলো বরের গলাকাটা মরদেহ

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নতুন বউ নিয়ে বাড়িতে আসার পরদিন ভোরেই পাওয়া গেলো বরের ওমর আলীর (২৫) গলাকাটা মরদেহ। মঙ্গলবার সকালে কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের মরিচ ক্ষেত থেকে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খবর পেয়ে সকাল নয়টার দিকে মহিপুর থানা পুলিশের একটি দলের ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। লাশের পাশে একটি রক্তমাখা দেশীয় দা উদ্ধার করা হয়েছে। নিহত ওমর আলী তাহেরপুর গ্রামের শাহজাহান ফরাজীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলেন, গত রোববার ওমর আলীর সাথে তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসে। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায়। ওমর আলীর পিতা শাহজাহান ফরাজী বলেন, ফজরের সময় ছেলে ও বউকে পুকুর পাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচ ক্ষেতে ছেলের লাশ পড়ে আছে। কে ও কি কারণে তাকে মেরে ফেলেছে তা বিষয়টি কেউ বলতে পারছে না। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরো সংবাদ