• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে রাশেদ হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখমসহ বাম পা ভেঙে দিয়েছে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা। মূমূর্ষ অবস্থায় আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাশেদ গৌরনদী পৌরসভা ২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার যুগ্ন সম্পাদক। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত রাশেদ হাওলাদার অভিযোগ করে বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সমর্থনে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় গণসংযোগ করছিলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে ছাত্রলীগ কর্মীরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা আমার বাম পা ভেঙে দিয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো সংবাদ