• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বরিশালে সরস্বতীর পুজা উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিদ্যা ও নৃত্য কলার দেবী সরস্বতী পুজা আগামী ১৪ ফেব্রুয়ারি (বুধবার)। অন্যান্য বছরের মতো মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বীনা পানি অর্চনা বা সরস্বতী পুজা। পুজা উপলক্ষে সরস্বতীর প্রতিমায় রং তুলির শেষ আঁচড় দিতে এখন মহাব্যস্ত সময় পার করছেন জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের পাল পাড়ার মৃৎশিল্পীরা। আর মাত্র দুইদিন পর জ্ঞানের আলো ছড়াতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতীর পুজা। তাই একেবারে শেষ সময়ে প্রতিমায় রংয়ের কাজ শেষ করতে মৃৎশিল্পীদেরও পাশাপাশি তাদের বাড়ির নারী শিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিন-রাত সমান তালে প্রতিমা তৈরীতে এখন ব্যস্ত তারা। খড়, কাঠ, বাঁশ ও মাটি দিয়ে তৈরি প্রতিমা রোদে শুকিয়ে এখন দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা পাল পাড়া গ্রামের মৃৎশিল্পী শিবু পাল, তার স্ত্রী মায়া রানী পাল, একই বাড়ির জয়দেব পাল এবং তার স্ত্রী সবিতা রানী পাল, গৌরাঙ্গ পালের স্ত্রী মঞ্জু রানী পাল, উপেন পালের স্ত্রী আরতী রানী পাল, প্রেমানন্দ পালের স্ত্রী মিনতী রানী পাল জানান, তারা প্রায় সারাবছরই বিভিন্ন পুজার জন্য দেব দেবীর প্রতিমা বাড়িতে বসেই তৈরি করে থাকেন। এ ছাড়া ক্রেতার চাহিদা অনুযায়ী বাড়িতে গিয়েও বড় আকারের প্রতিমা তৈরী করেন পুরুষ সদস্যরা। বিভিন্ন মাসে বিভিন্ন পুজার মৌসুম অনুযায়ী তারা প্রতিমা তৈরী করেন। তাদের নির্মিত প্রতিমা হিন্দু সম্প্রদায় অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন উপজেলার হাট-বাজারে বিক্রি করা হয়।। এ ছাড়া পাইকাররা বাড়ি থেকেও প্রতিমা ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন হাট ও বাজারে বিক্রির জন্য। মৃৎশিল্পীরা আরও বলেন, তারা দুইরকমের প্রতিমা তৈরী করেন। এরমধ্যে একটি ছাঁচে (ঢাইস) নির্মিত ও অপরটি ব্যানায় নির্মিত প্রতিমা। ছাঁচে নির্মিত প্রতিমা দুইশ’ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা ও ব্যানায় নির্মিত প্রতিমা এক হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। পঞ্জিকা মতে, ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮ টা ৪২ মিনিটে পঞ্চমী তিথি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি বুধবার এই তিথি থাকবে সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিট পর্যন্ত। তাই আগামী ১৪ ফেব্রুয়ারি সকালে পঞ্চমী তিথিতে প্রতিটি হিন্দু বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো সংবাদ